পোস্টে অপি করিম লিখেছেন, "বাংলাদেশে ১০ টাকার কয়েন আসছে!" এবং এর সঙ্গে একটি ছবি সংযুক্ত করেন।
এটি অবশ্য নতুন কোন তথ্য নয়। ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের তৎকালীন প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল জানিয়েছিলেন, শীঘ্রই ১০ টাকার কয়েন বাংলাদেশে আসবে। মূলত মূল্যস্ফীতি এবং বাজারে ধাতব মুদ্রার চাহিদা মেটাতে এই উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
ড. বিরূপাক্ষ পাল আরও বলেছিলেন, ২০১৭ সালের শুরু থেকেই ১০ টাকার কয়েন বাজারে আসতে পারে। তবে তা এখনও বাস্তবায়িত হয়নি। সেই সময়ে ১০ টাকার কয়েনের একটি মডেল বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছিল।
তিনি আরও বলেন, মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে কয়েনের ব্যবহার নিশ্চিত করতে এবং বাজারে ধাতব মুদ্রার চাহিদা পূরণ করতে ১০ টাকার কয়েন বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েনের ব্যবহারেও কিছু সুবিধা রয়েছে। যেমন, কয়েন সহজে নষ্ট হয় না এবং টাকার তুলনায় এটি বহন করাও সহজ। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে প্রয়োজনে ২০ ও ২৫ টাকার কয়েনও বাজারে আনার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। বর্তমানে বাংলাদেশের মুদ্রা বাজারে ১, ২, এবং ৫ টাকার কয়েন প্রচলিত রয়েছে।

.jpg)
No comments:
Post a Comment